1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সার্কিট হাউজের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা সার্কিট হাউজের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা সার্কিট হাউজের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে কুমিল্লা সার্কিট হাউজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বাহার এমপি, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারমা দত্ত, মমতাব বেগম, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ আমন্ত্রিত অতিথিগণ।
কুমিল্লা সার্কিট হাউজ সম্প্রসারণ শীর্ষক প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা সার্কিট হাউজের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ছয় তলা বিশিষ্ট এই ভবনে হল রুম, ভিআইপি স্যুট, ভিআইপি এ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেসিয়াম, নামাজ ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন এন্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের দাপ্তরিক সফরকালে খণ্ডকালীন অবস্থানে নিরাপত্তার সুযোগ-সুবিধা, নির্ধারিত অতিথিদের সাময়িক আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা করার লক্ষ্যে আধুনিক আসবাবপত্র সম্বলিত এই ক্যাম্পাসে আরো নির্মাণ করা হয়েছে গ্যারেজ, গাড়ি চালকদের থাকার জায়গা, পুলিশ ব্যারাক, নিরাপত্তা ছাউনি, সীমানা প্রাচীর, রাস্তা, ড্রেন, বাগানসহ অন্যান্য স্থাপনা তৈরী করা হয়েছে।

এই ভবন নির্মাণের প্রকল্পকাল ছিলো জানুয়ারি, ২০১৭ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। এই ভবনের চূড়ান্ত ব্যয় ৩৫ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৭শ’ টাকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD