1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আগামী ১৪ অক্টোবর ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় আগামী ১৪ অক্টোবর ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

নেকবর হোসেন:

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের উন্নীতকরণের লক্ষ্যে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আগামী ১৪ অক্টোবর কুমিল্লায় উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের যৌথ আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
কুমিল্লায় অনুষ্ঠেয় ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে’ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। তবে এ সমাবেশে প্রধান অতিথির বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও একটি সূত্র বলছে,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন।
উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করতে আগামী দুয়েকদিনের মধ্যে একটি প্রস্তুতি সভা হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে সমাবেশের দিনক্ষণ ঠিক করে দেশের মেগা প্রল্পের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ একটি পোস্টারের ডিজাইন (ফটোকার্ড) ভার্চুয়ালি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রকাশিত শেখ হাসিনার ছবি সম্বলিত ফটোকার্ডে ‘তারুণ্যের এ জয়যাত্রায় মিলিত হওয়ার’ আবহান জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD