1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩০০ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লায় এক দিনের সফরে এসে ধর্মীয় ও পর্যটন স্থান পরিদর্শন করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার তিনি কুমিল্লায় আসেন। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কুমিল্লায় আসলে তাঁকে স্বাগত জানান কুমিল্লা জেলাপ্রশাসক খন্দকার মো: মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ ভড়ুয়া, পুলিশ প্রশাসনের কর্মকর্তার বৃন্দ, ভারতীয় হাই কমিশনের অতিথিবৃন্দ।
মঙ্গলবার সকালে তিনি কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন। হাই কমিশনার আশ্রমটি ঘুরে ঘুরে দেখেন এবং নির্মাণাধীন নতুন মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্রমে এক ঘন্টার ঊর্ধ্বে অবস্থান করেছিলেন। আশ্রমের পক্ষ থেকে মহারাজ বিশ্বেশ্বরানন্দ, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শান্তি রঞ্জন ভৌমিক ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি অনাথ আশ্রম, ছাত্রাবাস, লাইব্রেরী, সাধু নিবাস, আশ্রমের ভিতরে পুকুর এবং অস্থায়ী ঠাকুর মন্দির পরিদর্শন করেন। হাই কমিশনার প্রণয় ভার্মা মহারাজসহ আশ্রম কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুরে হাই কমিশনার প্রণয় ভার্মা সঙ্গীতজ্ঞ উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট শচীন দেববর্মণের বাড়ি ঘুরে দেখেন। বিকেলে কুমিল্লা কোটবড়ি শালবন বৌদ্ধ বিহার পরিদর্শন করে ঢাকা ফিরে যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD