1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চান্দিনায় বন্ধুর হাতে বন্ধু খুন - Dainik Cumilla
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

চান্দিনায় বন্ধুর হাতে বন্ধু খুন

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮৪৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা পৌরসভায় ব্যবসায়িক দ্বন্দে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ উঠেছে। রবিবার (১ অক্টোবর) পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলাশ্বর হারিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।
এই ঘটনায় নিহত হয়েছেন হাড়িখোলা গ্রামের মোসলেম মিয়ার ছেলে মোঃ উজ্জল হোসেন (২২)। অভিযুক্ত হাড়িখোলা গ্রামের রফিকুল ইসলামে ছেলে মো. আব্দুল আউয়াল (২২)। তারা দুই জন বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা পৌরসভা চার নম্বর ওয়ার্ড পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে লাইটিং ডেকোরেশনের দোকান দিয়ে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে লাইটিং ডেকোরেশনের কাজ করতো উজ্জল। আব্দুল আউয়াল উজ্জল হোসেনের সাথে থেকে লাইটিং ডেকোরেশনের কাজ শিখে। পরে আউয়াল নিজে উজ্জলের দোকানের পাশে আলাদা লাইটিং ডেকোরেশনের দোকান দেয়। এই নিয়ে তাদের বিরোধ চলছিল। এর জেরে গতকাল রবিবার (১ অক্টোবর) রাত ৯ টায় উজ্জলকে একা পেয়ে আউয়াল ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও ডান হাতের কব্জিতে কুপিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে পথে মারা যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান বলেন, পুলিশ ঘটনার সংবাদ পেয়ে লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে উজ্জলের বাবা মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD