1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাদ্রাসায় নির্যাতনে ছাত্রের হাত ভাঙ্গার অভিযোগে শিক্ষক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মাদ্রাসায় নির্যাতনে ছাত্রের হাত ভাঙ্গার অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে এক মাদ্রাসা শিক্ষক (হুজুর)’র নির্যাতনে সজিব(১১) নামে এক শিশু ছাত্রের দুই হাত ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার গভীর রাতে ভিক্টিমের মা’ মোসাঃ শরিফা আক্তার বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক মোঃ জাহিদ হাসানকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত জাহিদ হাসানকে আটক করে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটে উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাগুর আল মানার ইসলামিয়া মাদ্রাসায়। আহত ছাত্র মোঃ সজিব হোসেন(১১) ‘আল মানার ইসলামিয়া মাদ্রাসার’ নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে মুরাদনগর উপজেলার উড়িষ্যা গ্রামের সিসিলিয়া প্রবাসী আব্দুল কাদেরের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভিক্টিম সজিব তার মাকে ফোনে বলে তার ভালো লাগছেনা বাড়ি যাবে পরে তার মা বলে তোমার চাচা গিয়ে তোমাকে দেখে আসবে। একইদিন সন্ধ্যায় তার চাচা মাদ্রাসার দারোয়ানের নিকট জন্মনিবন্ধন ও খাবার দিয়ে আসলেও সন্ধ্যা ৭টায় ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকের অনুমতি ছাড়াই চাচা নিচে আসছে কিনা দেখতে যাওয়ায় ক্লাসে ফেরার পর অভিযুক্ত শিক্ষক জাহিদ হুজুর বেত এনে এলোপাতাড়ি মারধর করে দুই হাতের হাড় ভেঙ্গে দেয়। পরে মারের যন্ত্রণা সইতে না পেরে ভিক্টিম ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরবর্তীতে একটি দম্পতির সহযোগিতায় তাকে দেবীদ্বার মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মাদ্রাসা শিক্ষক কতৃক ছাত্রকে নির্যাতন করে হাত ভাঙ্গার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD