1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে গণধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী; আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে গণধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী; আটক ২

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে ১১ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান ও শাহজালাল নামে দুই ধর্ষককে গ্রেফতার করে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।
একই সাথে কুমিল্লা ৪ নং আমলী আদালতে অভিযুক্তদের হাজির ও ভিক্টিম শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবারবন্দী রেকর্ড করা হয়। শুনানী শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রীমা অভিযুক্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

ঘটনাটি ঘটে গত বুধবার(২০ সেপ্টেম্বর) দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের আলীয়াবাদ এলাকায়। ওই দিন বিকেল ৩টায় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিশু শিক্ষার্থী(১১) কৃষি জমিতে কর্মরত এক কৃষক আত্মীয়ের জন্য খাবার নিয়ে যায়, খাবার দিয়ে ফেরার পথে তাকে ডেকে নিয়ে প্রতিবেশী মৃত: বাচ্চু মিয়ার পুত্র সৌদী প্রবাসী হাবিবুর রহমান(৪৫) ও একই গ্রামের গাঙ্কুলপাড়ার অহিদ মিয়ার পুত্র ব্যবসায়ি শাহজালাল(৪০) পার্শবর্তী জমির ডিপ টিউবয়েলের মেসিন ঘরে নিয়ে ছুরি দিয়ে জবাই করে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। ভয়ে বিষয়টি তার মাকেও জানায়নি শিশুটি। এক পর্যায়ে ব্যাথায় অস্থির হয়ে তার কলেজ পড়ুয়া বড় বোনকে জানায়। তার বড় বোন তার মাকে জানালে লোকলজ্জা কে ওপেক্ষা করেই বিষয়টি দেবীদ্বার থানা পুলিশকে অবহীত করে।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) খাদেমুল বাহার ও উপপরিদর্শক(এসআই) মাইনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে পৌর এলাকার পান্নারপুল থেকে হাবিবকে এবং আলিয়াবাদ ঘোষবাড়ির সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাহজালালকে আটক করে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই ঘটনায় নির্যাতিতা শিশুর মা’ বাহরাইন প্রবাসীর স্ত্রী (৩৩) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাবিব ও শাহজালালকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ২০/২২৭।

ঘটনার সত্যতা স্বীকার করে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) খাদেমুল বাহার জানান, শিশু গণধর্ষণের ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সংবাদ পাওয়ার সাথে সাথে দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টহাজতে চালান ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD