1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

 

নেকবর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার।
কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালী,উন্নয়ন মেলার উদ্বোধন, আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের টাউন হল মাঠে বেলূন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন-মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD