1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আওয়ামীলীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল -অধ্যক্ষ শফিকুর রহমান - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আওয়ামীলীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল -অধ্যক্ষ শফিকুর রহমান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুবজোট কুমিল্লা জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান। জেলা জাতীয় যুব জোটের সভাপতি রিফাত আহমেদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক, জাতীয় যুব জোট কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল আজিম বনি, শুভংকর দেব বাপ্পা।যুবজোটের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মো. মনিরুল ইসলাম।সংগ্রেসে সংহতি শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কুমিল্লার সাধারণ সম্পাদক যুনায়েদ রায়হান,ঐক্যন্যাপ কুমিল্লার সাধারণ সম্পাদক বশীরুল ইসলাম,কুমিল্লা আবৃত্তি জোট এর সভাপতি বদরুল হুদা জেনু।বক্তব্য রাখেন জেলা জাসদ সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ,মনিরুল আনোয়ায়ার, জাসদ নেতা খায়রুল আজিম শিমুল, জহিরুল ইসলামসহ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শফিকুর রহমান বলেন, আওয়ামীলীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি জাতি স্বাধীনতা পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এখনো তার আদর্শ নীতিবোধ থেকে সুশাসনের লড়াই করছে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে মহাজোট ও চৌদ্দদল নেতা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় রেখে যুব অধিকার প্রতিষ্ঠা করতে হবে
কংগ্রসে কাউন্সিলরদের সর্বোসম্মতি সিদ্ধান্তে রিফাত আহমেদ মাসুম কে সভাপতি ও ফকরুল আলম খানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও প্রভাষক আব্দুর রহিম মিয়াজীকে সভাপতি ও সোয়েব খন্দকারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট মহানগর এডহক কমিটি ঘোষনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD