1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
টানা চতুর্থবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

টানা চতুর্থবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

নেকবর হোসেন:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে টানা চচতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ। সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে ছায়া সংসদে এ বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিতর্কে সরকার দল হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ছায়া সংসদের প্রস্তাবনা ছিল “বর্তমান বৈশ্বিক পরিস্থিতি খাদ্য দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য প্রধানত দায়ী”। প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ভিক্টোরিয়া কলেজের হয়ে অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন বিরোধীদলীয় নেতা আলিমুল হক আজাদ, উপনেতা অভিষেক কর, সাংসদ সোহাগ হোসেন। অতিরিক্ত বিতার্কিক হিসেবে ছিলেন সালমা আহমেদ ও মুশফিকা নওশিন।
বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ. এম. সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এই জয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ, ভিসিডিএস এর মডারেটর প্যানেল বিতার্কিক এবং ভিসিডিএসকে অভিনন্দন জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD