1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২ - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশী মদ একং ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ১১ সেপ্টেম্বর রাতে কোতয়ালী মডেল থানার গোলাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লা কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান ওরফে জনি (৩৪) এবং চাঁদপুর জেলার কচুয়া থানার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ চঁাদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD