1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মসজিদের বারান্দায় নারী-পুরুষের কারাতে প্রশিক্ষণ, ক্ষমা চাইলেন আয়োজকরা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় মসজিদের বারান্দায় নারী-পুরুষের কারাতে প্রশিক্ষণ, ক্ষমা চাইলেন আয়োজকরা

  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নগরীর ঢুলিপাড়া জামে মসজিদের বারান্দায় কারাত প্রশিক্ষণ হওয়াই এলাকার বাসিন্দারা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এটার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন অনুষ্ঠানটির আয়োজকেরা।

রবিবার বিকেলে ঢুলিপাড়া জামে মসজিদের বারান্দায় এই আয়োজন করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া।

এলাকাবাসী জানায়, ইউনিসেফ নামের একটি সংস্থার লোক মসজিদের বারান্দায় কয়েকটি মেয়ে ও ছেলেকে দিয়ে কারাতা শিখাচ্ছে। তারা কেন আল্লাহর ঘর মসজিদে এসব কারাতের প্রশিক্ষণ করাতে হবে তা মুসলিম হিসেবে দুঃখজনক। আর ইউনিসেফতো একটি আন্তর্জাতিক সংস্থা তাদের কাছে এমন কিছু আশা করিনি বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

সালাম নামের এক বাসিন্দা বলেন, আল্লার ঘর লইয়াও ফাইজলামি শুরু হইয়া গেছে। এত মুসলমান থাকা সত্বেও তারা কিভাবে এমন কাজ করতে পারে। তারা এখানে না করে যে কোন মাঠে করলেইতো হতো। এটা খুবই দুঃখজনক।

ঢুলিপাড়ার আরেক বাসিন্দা শাহিন বলেন, মসজিদ হলো পবিত্র স্থান। এখানে কিভাবে আয়োজকরা এতো মহিলা ও পুরুষদের চেয়ারে বসাইয়া কারাত শিখায়। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।

ইউনিসেফ কুমিল্লা শহরের প্রতিনিধি কামরুল হাসান বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা প্রার্থী। বিষয়টি নিশ্চয়ই দুঃখজনক ও এটা কখনও কাম্য নয়। সেনাবাহিনীদের থেকে অনুমতি নিয়ে ৪ দিনের জন্য ঢুলিপাড়ায় মসজিদ মাঠে এমন আয়োজন করেছি। হঠাৎ বৃষ্টি হওয়াতে আমরা মসজিদের বারান্দায় আয়োজনটি করেছি।

কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি আয়োজকদের আমন্ত্রণে ওখানে অতিথি হিসেবে গিয়েছিলাম। মসজিদের বারান্দায় আয়োজন করার বিষয়ে আমি কিছুই জানি না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD