1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে 'ব্লাড ডোনার্স গৌরীপুর' -এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে ‘ব্লাড ডোনার্স গৌরীপুর’ -এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

 

শামীম রায়হান॥ দাউদকান্দিতে ‘ব্লাড ডোনার্স গৌরীপুর’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গৌরীপুর বাজার পূর্ণতা প্লাজার ৩ য় তলায় ফিউচার আইসিটি স্কুল মিলনায়তনে বৃহস্পতিবার(৩১ আগস্ট)সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।
সংগঠনের উপদেষ্টা মো: মনির হোসেনের সভাপতিত্বে ও প্রান্ত সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও ফিউচার আইসিটি স্কুল-এর চেয়ারম্যান মোঃ শফিউল বাশার সুমন, মো: সফিকুল ইসলাম, মো: এখলাছুর রহমান মুন্সী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রক্তদাতা মো: মনির হোসেন, তানিয়া আক্তার, ইমতিয়াজ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘প্রত্যেক স্বেচ্ছাসেবক সমাজের এক একটি আয়না। এই আয়নাকে অন্যরা
অনুসরণ করবে-এটাই স্বাভাবিক। সুতরাং তাদেরকে
সর্বদা দোষত্রুটি মুক্ত থাকার চেষ্টা করতে হবে’।
এসময় তিনি আরও বলেন, আমাদের রক্তদাতা তথা স্বেচ্ছাসেবীদের যেসব প্রতিষ্ঠান অবমূল্যায়ন করবে, তাদের কাছ থাকে আমরা দূরে থাকবো’।
পরে কেক কেটে ও মিষ্টি খাওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD