1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র আনা ঠেকাতে সতর্ক বিজিবি: কুমিল্লায় মহাপরিচালক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র আনা ঠেকাতে সতর্ক বিজিবি: কুমিল্লায় মহাপরিচালক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

নেকবর হোসেন :

বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, বিষ্ফোরক বা সন্ত্রাসীরা যাতে না আসতে পারে সে জন্য সারাদেশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যাতে আইন শৃংখলা পরিস্থিতির কোন অবনতি না হয়। নির্বাচন উপলক্ষে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে কাজ করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সেক্টরের আওতাধীন কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক বৃহস্পতিবার সকালে বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি’র কুমিল্লা সেক্টর দপ্তর ও কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এসময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপন করেন এবং সেক্টর কমান্ডারের ব্রিফিং গ্রহণ করেন। এরপর তিনি বিজিবি’র কুমিল্লা সেক্টরের সকল পর্যায়ের অফিসার ও সৈনিকদের সাথে মতবিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।ব্যাটালিয়ন পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক বিবিরবাজার বিওপি এবং বিবিরবাজার আইসিপি পরিদর্শন করেন। তিনি বিবিরবাজার আইসিপিতে পৌঁছালে বিএসএফ গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও বিএসএফ জওয়ানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

বিজিবির মহাপরিচালক পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়ক, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD