1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো: রোশন আলী মাষ্টার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো: রোশন আলী মাষ্টার

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরিত হয়ে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভ করেছে। ২০২১ সালের ২৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের মধ্যম আয়ে উন্নীত হওয়ার সুপারিশ করেন। যা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারনেই নিন্ম আয়ের দেশ থেকে বেড়িয়ে এসে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আরো অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো। আওয়ামীলীগের হাতেই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ আগামীর স্মার্ট বাংলাদেশ।

সোমবার (২৮ আগষ্ট) বিকেলে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।

রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা’র সঞ্চালনায় জীবনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এটিএম মেহেদি হাসান, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোসলে উদ্দীন, মোঃ মফিজুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীন ভূইয়া মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সদস্য নজরুল ইসলাম সরকার, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD