1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান কার্যালয়ে হামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান কার্যালয়ে হামলা

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

শামীম রায়হান॥

চাঁদা না দেয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সোমবার (২৮ আগস্ট)সন্ধ্যায় বারপাড়া ইউপি চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিক দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বারপাড়া ইউনিয়নের কিছু চিহ্নিত চাঁদাবাজ, মাদক কারবারি ও সেবনকারী ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল রবিবার (২৭ আগস্ট) বিকােলে পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হয়। চেয়ারম্যান ও পরিষদের কয়েকজন সদস্য ও এলাকার গণ্যমান্য লোকজনসহ তার কার্যালয়ে বসে ছিলেন। সে সময় হামলা করার জন্য লাঠিসোঁটা নিয়ে চেয়ারম্যানের কক্ষে প্রবেশের চেষ্টা চালায়।

চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন,আমি চেয়ারম্যান হওয়ার পর এই এলাকার ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দেয়ার চেষ্টা করে আসছেন। এগুলি কর্ণপাত না করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গত ২০ দিন আগে এই গ্রুপটি আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। কীসের টাকা দিব জানতে চাইলে তারা বলেন ইউনিয়নের যে কাজকর্ম হচ্ছে তার থেকে পার্সেন্টিজ দিতে হবে। পরিষদে বসতে দেবেন না বলে হুমকি দেয়। সে হুমকিদাতারাই গতকাল রবিবার অফিস চলাকালীন পরিষদের সচিব, কয়েকজন মেম্বার ও এলাকার কয়েকজন মুরব্বির সামনে আমাকে মারার জন্য তেড়ে আসেন। বিষয়টি লিখিতভাবে মডেল থানাকে অবহিত করেছি।

ইউপি সদস্য মো. আল আমিন মুনশি বলেন, আমিসহ আরও ৪ জন মেম্বারের উপস্থিতিতে চেয়ারম্যানের ওপর হামলার চেষ্টা চালায় ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের দলটি।

আরেক ইউপি সদস্য আনিস খান, এ বিষয়ে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। চেয়ারম্যানের ওপর হামলার চেষ্টা ও হুমকিদাতাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD