1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে পৃথকভাবে মোটরসাইকেল না পেয়ে শিক্ষার্থী ও রোগযন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে পৃথকভাবে মোটরসাইকেল না পেয়ে শিক্ষার্থী ও রোগযন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে একই দিনে পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার এলাহাবাদ গ্রামের সালমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ এবং বাজেবাখর গ্রামের ঝর্ণা আক্তার(৩৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিক্ষার্থী আত্মহত্যার বিষয়ে সালমানের বাবা মোঃ কুদ্দুস মিয়া বলেন, আমার ছেলে বেশ কয়েকদিন যাবৎ তাকে মোটরসাইকেল কিনে দিতে আবদার করছিলো। আমরা বলছিলাম হাতে টাকা হলে কয়েকদিন পর কিনে দেব। এতেই সালমান আমাদের অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সালমান এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তো।

অপর ঘটনা গৃহবধুর আত্মহত্যার বিষয়ে জাফরগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইদ্রিস হোসেন জানায়, ঝর্ণা আক্তার(৩৮) বাজেবাখর গ্রামের মোশারফ হোসেনের দ্বিতীয় স্ত্রী। সে দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টসহ নানা রোগে ভোগছিলেন। নিহতের পরিবার ও স্থানীয়দের থেকে জানতে পেরেছি পরিবারের দারিদ্রতার কারনে সঠিক চিকিৎসা পায়নি সে। তাই রোগযন্ত্রণা সইতে না পেরে কীটনাশক ট্যাবলেট খেয়ে ঝর্ণা আত্মহত্যা করেছে।

এবিষয়ে রোববার সন্ধ্যায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর জানান, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে। ময়ানাতদন্ত শেষে নিহতেদের লাশ রোববার বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD