1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪৩৫ বার পঠিত

শামীম রায়হান॥

ঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্র সমাবেশ উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার( ২৭ আগস্ট)বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান’র বাসভবন পায়রায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন৷

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন রিয়াজের সঞ্চালণায় ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন,তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলার পরিষদের ভাইস- চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু।
সভায় উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য খাজা প্রধান।
এছাড়া দুই উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD