1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আহত ৭,নিহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আহত ৭,নিহত ১

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৭৯ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার দেবিদ্বারে এম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তারা সবাই একই পরিবারের সদস্য।
গতকাল (১৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট-আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বারের হোসেনপুর আলুর কোল্ড স্টোরেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত. মোস্তফা ফারুক মিয়ার ছেলে সাজ্জাদ শাওন (২৩)।
আহতরা হলেন, মৃত. মোস্তফা ফারুক এর স্ত্রী কুহিনূর বেগম (৫৫), তার মেয়ে ফারজানা আক্তার (২৩), ছোট ভাই মোশাররফ হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (৩৫), কন্যা শিশু আদিবা আক্তার (৩), নুসরাত আক্তার (৮), ছেলে সন্তান মোঃ মিফতাহুল (৫), ফতেহাবাদ গ্রামের মোবারক হোসেনের ছেলে আঃ রব (১৯)। অজ্ঞাত সিএনজি চালকের কোন পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত আঃ রব জানান, তাদের আত্মীয় স্বজনরা মিলে দেবিদ্বারে দাওয়াত খেয়ে আসার পথে হোসেনপুরে এসে মুখোমুখি সংঘর্ষ হলে তাদের সিএনজি চালিত অটোরিকশাটি উল্টে নিচে পড়ে যায়। ঘটনায় আহত শাওনকে হসপিটালে নেওয়ার পর মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে একজন ঢাকা পঙ্গু হাসপাতালে,দুইজন কুমেক হসপিটালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কুমিল্লা সিলেট- আঞ্চলিক মহাসড়কে মিরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার শিকার এম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD