1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি: আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি: আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

শফিউল আলম রাজীব:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ ছিলেন, যিনি লক্ষ্য পূরণে খুব ধীর-স্থির ও চৌকস ছিলেন। বঙ্গবন্ধুর দৃঢ় মনোভাবের কারণে পাকিস্তানি শাসকরা পর্যন্ত তাকে সমীহ করতো। বঙ্গবন্ধুর মৃত্যু বিশ্বজোড়া বাঙালিদের জন্য শোকের। গৌরব এবং মর্যাদার জায়গা থেকে তিনি ছিলেন বাঙালির সামনে মৃত্যুহীন মানুষ। শুক্রবার বিকালে ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর মাঠে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের স্মরণে দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এ দিনে হত্যা করে। এ ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বর্তমানে স্বাধীনতাবিরোধী একটি সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র বিরোধী চক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এখনও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তত থাকতে আমি সকলের প্রতি অনুরোধ করছি। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ৪র্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করুন।

ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহআলম ভূইয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, লুৎফর রহমান বাবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান ও গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকবল হোসেন মুকুল, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার মুকুল ভূইয়া, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আসাদুর রহমান রনি, যুগ্ন আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু, দিদারুল আলম ফয়েজ, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া টিটু প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD