1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রতীক নয় মানুষ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন: নৌকা প্রতীকের মেয়র শামীম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

প্রতীক নয় মানুষ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন: নৌকা প্রতীকের মেয়র শামীম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

শফিউল আলম রাজীব:

প্রতিক’কে নয় আমাকে ভালোবেসে আপনারা নির্বাচিত করেছেন তাই আপনাদের নিকট আমি কৃতজ্ঞ। আমি প্রতীক পাওয়ার পর আমাদের আওয়ামীলীগের অনেকের মধ্যে বিভেদ ছিলো। সেদিন মানুষ প্রতীক বিবেচনা করেনি, দলমত নির্বিশেষে একজন শিক্ষক ও সন্তান হিসেবে আমার জন্য মানুষ কাজ করেছে। দায়িত্ব গ্রহনের ৩ দিন পর বৃহষ্পতিবার (১৭ আগষ্ট) দুপুর ১২টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থা দেবীদ্বার উপজেলা শাখা কতৃক আয়োজিত নবনির্বাচিত পৌর মেয়র’কে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবীদ্বার পৌরসভার নৌকা প্রতীকের নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম এসব কথা বলেন। তবে তার এমন বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ১৪ আগষ্ট তিনি আনুষ্ঠানিকভাবে পৌর মেয়রের দায়িত্বভার গ্রহন করেন।

দেবীদ্বার উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার সভাপতি ও ডেসওয়া ট্রাস্ট’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেসওয়া ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও সমাজসেবক আলহাজ্ব মোসলেম উদ্দীন ভূইয়া।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার সৈনিক কল্যান সংস্থার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ শাহআলম, ক্যাশিয়ার আব্দুল মান্নান প্রমুখ। এসময় সৈনিক কল্যান সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম শফিউদ্দীন নৌকা প্রতীকের নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমের দেওয়া এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা আওয়ামীলীগের সাথে প্রতারণা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রতারণা করা। বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD