1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর ডি‌মের বাজা‌রে অ‌ভিযা‌নে ৯ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নগরীর ডি‌মের বাজা‌রে অ‌ভিযা‌নে ৯ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩০১ বার পঠিত

নেকবর হোসেন:

১৭আগস্ট বৃহস্পতিবার কু‌মিল্লা নগরীর চকবাজার ও নিউমা‌র্কেট এলাকার ডি‌মের বাজা‌রে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের যৌথ উ‌দ্যো‌গে বি‌শেষ অ‌ভিযান পরিচা‌লনা করা হয়ে‌ছে। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অ‌তি‌রিক্ত দা‌মে ডিম বি‌ক্রি এবং দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ভোক্তা আই‌নে মোবাইল কোর্ট প‌রিচা‌লনা ক‌রে সি‌নিয়র সহকারী ক‌মিশনার ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ইমদাদুল হক তালুকদার কর্তৃক ৭টি প্রতিষ্ঠান‌কে ২১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ভোক্তা অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচা‌লক মে‌া: আছাদুল ইসলাম কর্তৃক তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা ক‌রে দু‌টি প্রতিষ্ঠ‌ান‌কে ৬ হাজার ৫শ` টাকা জরিমানা করা হয়।
অ‌ভিযা‌নের আ‌গে এ সকল এলাকায় ৫৫ থে‌কে ৬০ টাকা হা‌লি বি‌ক্রি হ‌লেও অ‌ভিযা‌নের প‌রে ৪৮ টাকা হা‌লি বি‌ক্রি হ‌তে দেখা যায়। বেলা ১১টা থে‌কে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, চকবাজার ও নিউমা‌র্কেট বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD