1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে প্রবাসির উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে বিভিন্ন উদ্যোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে প্রবাসির উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে বিভিন্ন উদ্যোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

শামীম রায়হান॥

প্রবাসীদের বলা হয়, রেমিট্যান্স যোদ্ধা। দেশের অর্থনৈতিক শক্তির মূল চালিকাশক্তি প্রবাসিদের অর্থের যোগান।

দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে প্রবাসিদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার নজির স্থাপন করেছেন সবসময়।
শহরনগর কাঁপিয়ে সারাদেশেদেশে প্রাণঘাতী এডিস মশার(ডেঙ্গু) কামড়ে আক্রান্ত হয়ে অনেক মানুষের প্রাণ গেছে, সরকার ডেঙ্গু মশার প্রজনন শক্তি বিনাসের পাশাপাশি দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসি জহিরুল ইসলামের নিজ উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় ৬ নং ওয়ার্ডের কিছু তরুণ সমাজকর্মী ফগার মেশিন কিনে এলাকায় ডেঙ্গু মশার উপদ্রব কমাতে ও এর বিস্তাররোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,
রবিবার(১৩ আগস্ট) বিকালে দাউদকান্দি পৌরসভার ৬নং ওয়ার্ডের(দোনারচর-সবজিকান্দি) গ্রামে মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশার বিস্তাররোধ কমাতে স্প্রে করে ওষুধ ছেটানো হয়েছে। পাশাপাশি এই ওয়ার্ডে অবস্থানরত অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যের মাঝে ৩ প্যাকেট করে তিনশত প্যাকেট মশার কয়েল বিতরণ করা হয়।
তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক সংগঠন পিঁপড়ার পালের সভাপতি খন্দকার শাহজালাল বলেন, “দেশে বর্তমানে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে, তাই সকলকে নিজ নিজ উদ্যোগে প্রাণঘাতী
ডেঙ্গু মশার উপদ্রব কমাতে মশা নিধনে চেষ্টা করতে হবে।
বিগত দিনে দেশের আর্তমানবিক সংগঠনের পাশাপাশি এলাকার তরুণ যুবারা দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এগিয়ে আসাটা জাতির জন্য একটা পজিটিভ বার্তা। ”

এসময় উপস্থিত ছিলেন — সমাজকর্মী রিফান খন্দকার, সজীব খন্দকার, শাজ্জাত হোসেন,রিমন হোসেন ও রাজু আহমেদসহ আরও অনেকেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD