1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪৩৭ বার পঠিত

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়৷

শুক্রবার(১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব)সুবিদ আলী ভূঁইয়া এমপি৷ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর৷

উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারের সঞ্চালণায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়,বশিরুল আলম মিয়াজী,যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন,পৌর মেয়র নাইম ইউসুফ সেইন৷ সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ,শ্রমিক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ছাড়াও ভাইস চেয়ারম্যানগণ ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD