1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গাঁজা ও ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় গাঁজা ও ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ আটক ২

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় ট্যাপেন্ডাল ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পৃথক অপর এক অভিযানে জেলার একই থানার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রেইসকোর্স এলাকা মোঃ আব্দুল বাতেনের ছেলে মোঃ জাকারিয়া হোসেন (৩৫) এবং একই থানার রামচন্দ্রপুর গ্রামের রুক মিয়ার ছেলে এমদাদুল হক মারুফ (৪৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD