1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আগামী প্রজন্মকে মুক্তিযোদ্ধা ও রত্মগর্ভাদের হৃদয়ে ধারণ করতে হবে - হুমায়ুন কবির - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

আগামী প্রজন্মকে মুক্তিযোদ্ধা ও রত্মগর্ভাদের হৃদয়ে ধারণ করতে হবে – হুমায়ুন কবির

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

শফিউল আলম রাজীব :

আগামী প্রজন্মকে মুক্তিযোদ্ধা ও রত্মগর্ভাদের হৃদয়ে ধারণ করতে হবে। তাদের অনুসরণ ও অনুকরন করে সামনের দিকে পথ চলতে হবে তবেই সমাজ, রাষ্ট্র, দেশ আলোকিত হবে।

শনিবার সকাল ১১টায় উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউপি কার্যালয় মিলনায়তনে আয়েজিত ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আজম ও রত্নগর্ভা হাসেনা বেগম স্মৃতি সংঘ’ কর্তৃক আয়োজিত তাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া-মাহফিলে আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির এসব কথা বলেন।

এসময় উপস্থিত বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং এলাকার সাংস্কৃতিক, সামাজিক কর্মকান্ড এগিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও রত্নগর্ভাদের অবদান অনস্বীকার্য ও অবিস্মরণীয় হয়ে থাকবে। কেননা তারাই হলো আলোকিত মানুষ। এসব আলোকিত ও গুনী মানুষদের জীবনকর্ম এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরে তাদের সম্পর্কে জানান দিতে হবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আজম বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। তার স্ত্রী রত্নগর্ভা হাসেনা বেগম সমাজ সেবা ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ওই দম্পতির মৃত্যু হয়।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হুমায়ুন কবির’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ বজলুলর রহমান, ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরকার, দেবীদ্বার উপজেলার সাবেক প্রশানসিক অফিসার আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহআলম, আব্দুস সোবহান মাস্টার, সাবেক মেম্বার আব্দুল হামিদ, সাবেক ব্যাংকার আব্দুর রব, আওয়ামীলীগ নেতা মোঃ হারুনুর রশিদ সার্ভেয়ার, সফিকুল ইসলাম মেম্বার, মো. কামাল উদ্দিন মেম্বার, মিনুয়ারা বেগম মেম্বার, জাকির হোসেন মেম্বার, আবুমুসা মেম্বার, মো. হিরন মিঞা মেম্বার, মো. সিরাজুল ইসলাম মেম্বার, মো. এমদাদুল হক মেম্বার, মো.হাবিবুর রহমান গাজী, বিউটি আক্তার মেম্বার, তাছলিমা আক্তার মেম্বার, ইউনিয়ন সচিব মো. জাফর আহম্মদ ও হিসাব সহকারী মো.মতিউর রহমান প্রমুখ।

এছাড়াও তাদের ৩য় মৃত্যুার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন দোয়ামাহফিল সহ বিভিন্ন কর্মসূচী পালন করে। তাদের পরিবারে পক্ষ থেকে মসজিদে মসজিদে মিলাদ, মাদ্রাসার ছাত্র ও দরিদ্রদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD