1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নানা আয়োজনে কুমিল্লায় শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নানা আয়োজনে কুমিল্লায় শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

নানা আয়োজনে কুমিল্লায় শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

নেকবর হোসেন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে আদর্শ সদর উপজেলার শুভপুর শেখ কামাল ক্রীড়া পল্লীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে।

পরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন বিষয়ক আলোচনা সভা, স্মৃতিচারণ ও ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মু: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, কুমিল্লা আদর্শ উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রোমেল, কুমিল্লা সদর উপজেলার আওয়ামীলীগ সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা সরকার কলেজের অধ্যক্ষ বাহাদুর হোসেন সহ অনন্যারা।

আলোচনা সভায় সুশীল সমাজের প্রতিনিধি , রাজনীতিবীদ, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD