1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পৌর মেয়র'র বিভিন্ন পদক্ষেপ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পৌর মেয়র’র বিভিন্ন পদক্ষেপ

  • প্রকাশিতঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

 

শামীম রায়হান॥ দাউদকান্দিতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। হিমশিম খাচ্ছে চিকিৎসকরাও।
এমন পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।

বুধবার (২ আগষ্ট) দুপুর ৩টা থেকে বিকাল ৬ পর্যন্ত ফগার মিশিনের মাধ্যমে মশার স্প্রে দেওয়া হয়েছে।

পৌরসভার প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব জানান,” পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইনের নির্দেশে আমরা ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতিদিন মশার স্প্রে করার পদক্ষেপ নিয়েছি।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করছি। জনসমাগম এলাকায় ব্যানার ফেস্টুন সাঁটিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, মেয়র নাইম ইউসুফ সেইনের নির্দেশে আমরা পৌরসভার বাইরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশার স্প্রে দিয়েছি।”

এসময় উপস্থিত ছিলেন— পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কামরুজ্জামান জামান ও মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ বাবুল মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD