1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি- জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মহানগর আ"লীগের বিক্ষোভ সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিএনপি- জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় মহানগর আ”লীগের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

নেকবর হোসেন
বিএনপি- জামাতের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামীলীগ।
বিকেলে রামঘাটস্থ দলীয় কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এসময় উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন,সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা: তাহসিন বাহার সূচনা,যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ আওয়ামীলীগের অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে বিক্ষোভ মিছিলের নগরীতে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে মহানগর আওয়ামীলীগের অংগও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তরা বলেন- বিএনপি-জামায়াত আবার সহিংস হয়ে উঠেছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে। রাজপথে আমাদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে এই নৈরাজ্য প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু কুমিল্লায় কোন কোন প্রকার নৈরাজ্য করতে দেয়া হবেনা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে কোনো কিছুর সামনে মাথা নত না করার অঙ্ঘীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD