1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫১জনের ডেঙ্গু শনাক্ত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫১জনের ডেঙ্গু শনাক্ত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার মঙ্গলবার বেলা ১২টায় এতথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (২৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করানো ৫১টি নমুনায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট ৪৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদিকে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ১০৬ জন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ জন,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, কুমিল্লা মেডিকেল সেন্টারে একজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চলে আসুন। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। কোথাও পানি জমে থাকতে দেবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD