1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা-ফেনসিডিলসহ সায়েম ভূঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত স্কুটার বাইক জব্দ করা হয়। জেলার কোতয়ালী মডেল ও চৌদ্দগ্রাম থানায় পৃথকস্থানে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রোববার (২৩ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কুমিল্লার কোতয়ালী মডেল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৯ বোতল ফেন্সিডিলসহ মো. সায়েম ভূঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত তার স্কুটার বাইক জব্দ করা হয়। আটক সায়েম কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের মো. ওহাব ভূইয়ার ছেলে।

এর আগে জেলার চৌদ্দগ্রাম থানার চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত সায়েম ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ জব্দকৃত স্কুটার বাইক ব্যবহার করে কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া গাঁজা উদ্ধারের ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD