1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বাড়ি ঘড় ভাংচুর ও নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বাড়ি ঘড় ভাংচুর ও নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৪৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫নং শুভপুর ইউনিয়নের বাঘারপুঙ্কুরনী গ্রামে সন্ত্রাসী হামলায় বাড়ি ঘড় ভাংচুর ও নগদ ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এ এস আই নজরুল ইসলাম। সরেজমিনে কুমিল্লার চৌদ্দগ্রামের ৫নং শুভপুর ইউনিয়নের বাঘারপুঙ্কুরনী গ্রামে এবং চৌদ্দগ্রাম থানায় আব্দুর রহিমের পুত্র মোঃ আব্দুস সোবাহান (৫০) এর লিখিত অভিযোগ সূত্র জানা যায়,
শাহিন আলম (৩৫) ও মহিন (৩২), পিতা- শফিকুর রহমান, নবি (৩৫), কবির (৩০) বিল্লাল (২০) তাদের পিতা- আবুল বশার,
আবুল বশার (৬০) এর পিতা- আলী আশ্রাফ,সাতবাড়িয়া, সাইফুল (৩৬), পিতা- নুরুল ইসলাম, জালাল (৪০), পিতা- সোলেমান,শফিকুর রহমান (৬৫),
পিতা অভিজ উদ্দিন, মোসাঃ তাজনেহার (৫৫), স্বামী- শফিকুর রহমান,গ্রাম বাঘারপুঙ্কুরনী এবং
আরো অজ্ঞাত নামা ২০/৩০ জন মিলে আমার ছেলের বিয়ের জন্য ৭ ভরী স্বর্ণ অলংকার ও বিয়ের খরচের টাকা এবং আমার ফার্মেসীর ঔষুধ ক্রয়ের জন্য নগদ ছয় লাখ টাকা নিয়ে যায়। বাড়ী ঘড় এর ৪ ট্রাক মালামাল লুট করে নিয়ে যায়।


চৌদ্দগ্রাম থানার এ এস আই নজরুল ইসলাম জানান, আমরা সকালে ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি বাড়ি ঘর ভাংচুর করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনাটি সত্য। আমরা ঘটনাস্থলে যেয়ে অভিযুক্তদের পাইনি তার আগেই তারা পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি শুভরঞ্জন চাকমা বলেন, “জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল তাদের ভেতর। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আবদুস সেবহানের বাড়ি ঘড় ভাংচুর করে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে বিধায় তাদের গ্রেফতার করা যায়নি।”

চৌদ্দগ্রামে ৫নং শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মজুমদার জানান, “আবদুস সোবহানের দুটি বসতঘড় ভেঙ্গে তছনছ করে ফেলেছে। এবং অনেক মালামাল নিয়ে গেছে। তাদের পাকা ঘড়ের তালা ভাঙ্গা দেখলাম। সোবহানের ঘড়ের স্টিল আলমারি তালা ভেঙে ফেলা হয়েছে। জায়গাজমি নিয়ে বিরোধ থাকতেই পারে দেশে আইন আছে। কিন্তু এজন্য এভাবে কারো বাড়িঘড় তছনছ করে সব নিয়ে যাওয়া ঠিক হয়নি।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD