1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যুবদলের ৩ নেতাকে গ্রেপ্তার - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লায় যুবদলের ৩ নেতাকে গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য এমরান হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মো. ইকবাল হোসেন ভূইয়া।
বুড়িচং উপজেলা যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন বলেন, রাতের আঁধারে বুড়িচং উপজেলা যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্তত ১৫ জন নেতা-কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। আগামীকাল শুক্রবার (১৯ মে) কুমিল্লার জনসমাবেশ নস্যাৎ করতে এবং আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন দমানোর জন্য এই গণগ্রেপ্তার।
উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, ‘আদালতে আছি। নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করছি। আমরা এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘জেলা সদরের একটি মামলায় কোতোয়ালি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD