1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে উপজেলা প্রশাসনের সহযোগিতা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে উপজেলা প্রশাসনের সহযোগিতা

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কলপ্রবাস গ্রামের এক অসহায় পরিবার তাদের ছয় মাস বয়সী শিশু সন্তান সাজিদকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছে। মাত্র পাঁচ মাস বয়সেই শিশুটি রেটিনোব্লাস্টোমা (চোখের ক্যান্সার) রোগে আক্রান্ত হয়।

সাজিদের বাবা মোঃ হালিম মিয়া পেশায় একজন অটোরিকশা চালক এবং মা গৃহিণী। সীমিত আয়ের এই পরিবার বর্তমানে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। পরিবার সূত্রে জানা যায়, এর আগেও তাদের এক পুত্র সন্তান একই রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যায়। এছাড়া তাদের আরেক কন্যা সন্তানের ক্ষেত্রেও চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

শিশুটির বিষয়ে জানার পর ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান পরিবারটির সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শিশুটির জন্য প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা গ্রহণ এবং ক্যান্সার রোগীদের জন্য সরকারি অনুদানের আওতায় ৫০ হাজার টাকা পাওয়ার লক্ষ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা হয়। পাশাপাশি পরিবারটিকে কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় এই পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা চলবে।

সাজিদের বাবা মোঃ হালিম মিয়া বলেন,

আগেও আমার একটি ছেলে একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এখন ছোট ছেলে সাজিদও একই রোগে আক্রান্ত। আমাদের আরেকটি মেয়ের ক্ষেত্রেও চিকিৎসকরা সতর্ক থাকতে বলেছেন। আমি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা ও দোয়া চাই।

স্থানীয়রা জানান, শিশুটির চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। তারা সবাইকে মানবিক সহায়তা ও শিশুটির সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD