1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ইসনানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ইসনানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা : দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

ইনসানিয়াতের দর্শনের আলোকে মানবতা ও বৈষম্যহীন ইনসাফের রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছে দলটি।

শনিবার (৭ ফেব্রুয়ারী) কুমিল্লার দেবীদ্বার সদরের একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাজনহীন ও বৈষম্যমুক্ত মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারের ৪৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন।

উক্ত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলার ৩ প্রার্থীর পক্ষে এসব প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী মো. ইরফানুল হক সরকার।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মো. ইরফানুল হক সরকার বলেন, ‘ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীকেন্দ্রিক শাসন ও স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।’

ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কুমিল্লার জেলার পক্ষ থেকে তুলে ধরা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, – কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীশরিফ উদ্দিন সরকার, ইনসানিয়াত বিপ্লবের জেলা নেতা ইব্রাহীম খলিল, ডাঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক, নাজমুল হাসান, মো. রুহুল আমিন, মো. ইয়াকুব সরকার, আবু জাফর, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান, চান্দ বক্স প্রমূখ। তবে কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাক্ষনপাড়া) আসনের প্রার্থী তানজিল আহমেদ উপস্থিত ছিলেন না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD