1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-১ এ কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু ড. মোশাররফের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা-১ এ কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু ড. মোশাররফের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর প্রচারণার সূচনা করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নিজ গ্রামের বাড়ি গয়েশপুরে পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুম বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে ড. মোশাররফ হোসেন বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। জনগণের সমর্থন পেলে কুমিল্লা-১ আসনের সার্বিক উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর তিনি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়। দলীয় নেতারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ধারাবাহিক গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে পুরো নির্বাচনী এলাকায় প্রচারণা চালানো হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD