1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৪২০ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার:

কুমিল্লার দেবীদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসব উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও পরে বৈশাখের আগমনী গান “এসো হে বৈশাখ এসো এসো” গানে মুখরিত হয়ে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভাপতি শিরিন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, পৌর আ’লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লুৎফর রাহমান বাবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা রমেন সাহা, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী দীপক সিংহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD