1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শাহ্পুর দরবার শরীফের প্রবীন মুরিদের ইন্তেকাল - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

শাহ্পুর দরবার শরীফের প্রবীন মুরিদের ইন্তেকাল

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ বার পঠিত

 

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট।। 

কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সুফি ক্বারী গাজী শায়খ আবদুস্ সোবহান আলক্বাদেরী ( রা.)এঁর অন্যতম খলিফা হজরত মাওলানা শাহ আবদুল করিম আলক্বাদেরী (রহ)’র বড় সন্তান হজরত শাহ আবদুস সোবহান আলক্বাদেরী (রা.)এঁর মুরিদ চাঁদপুর জেলার কচুয়া থানার ডুমুরিয়া গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমেদ্বীন সুন্নীয়তের নয়নমনি, ঢাকা   আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক, ঢাকা ইাইকোট মাজার জামে মসজিদের সাবেক খতিব, মুজাহিদে আহলে সুন্নাহ পীরে তরিকত ওস্তাদুল ওলামা হয়রতুল আল্লামা আলহাজ্ব মুফতি এবিএম ছাদেক উল্লাহ আলক্বাদেরী (রহ)হুজুর দুপুর ১২ টার দিকে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।

শাহ্ সূফি হযরত মাওলানা শায়খ উল কোররাহ্ আরেফ  আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রাঃ) এঁর ৩য় শাহজাদা আলহাজ্ব শেখ শাহজাদা মাহবুব ইলাহ আল-ক্বাদেরী,আওলাদ সাজ্জাদানশীন ও সভাপতি, শাহপুর দরবার শরীফ, হযরতে ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন।

শেখ শাহজাদা মুহাম্মদ আহসান হাবিব সোবহানী কাওসাইন আল-ক্বাদেরী, পীরে ত্বরিকত, শাহপুর দরবার শরীফ হযরতের ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন।

শেখ শাহজাদা আলহাজ্ব গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব আলক্বাদেরী পীর সাহেব শাহপুর দরবার শরীফ হযরতে ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন।

 

হযরতের ওফাতে  আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ   সোসাইটির মাননীয় প্রতিষ্ঠাতা মোহতারম মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী মহোদয় তাঁর পীর ভাইয়ের ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি অশ্রু সিক্ত নয়নে মুফতি এবিএম ছাদেক উল্লাহ আলক্বাদেরী (রহ) হুজুরের জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD