দৈনিক কুমিল্লা রিপোর্ট।।
কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সুফি ক্বারী গাজী শায়খ আবদুস্ সোবহান আলক্বাদেরী ( রা.)এঁর অন্যতম খলিফা হজরত মাওলানা শাহ আবদুল করিম আলক্বাদেরী (রহ)'র বড় সন্তান হজরত শাহ আবদুস সোবহান আলক্বাদেরী (রা.)এঁর মুরিদ চাঁদপুর জেলার কচুয়া থানার ডুমুরিয়া গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমেদ্বীন সুন্নীয়তের নয়নমনি, ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক, ঢাকা ইাইকোট মাজার জামে মসজিদের সাবেক খতিব, মুজাহিদে আহলে সুন্নাহ পীরে তরিকত ওস্তাদুল ওলামা হয়রতুল আল্লামা আলহাজ্ব মুফতি এবিএম ছাদেক উল্লাহ আলক্বাদেরী (রহ)হুজুর দুপুর ১২ টার দিকে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।
শাহ্ সূফি হযরত মাওলানা শায়খ উল কোররাহ্ আরেফ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রাঃ) এঁর ৩য় শাহজাদা আলহাজ্ব শেখ শাহজাদা মাহবুব ইলাহ আল-ক্বাদেরী,আওলাদ সাজ্জাদানশীন ও সভাপতি, শাহপুর দরবার শরীফ, হযরতে ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন।
শেখ শাহজাদা মুহাম্মদ আহসান হাবিব সোবহানী কাওসাইন আল-ক্বাদেরী, পীরে ত্বরিকত, শাহপুর দরবার শরীফ হযরতের ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন।
শেখ শাহজাদা আলহাজ্ব গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব আলক্বাদেরী পীর সাহেব শাহপুর দরবার শরীফ হযরতে ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন।
হযরতের ওফাতে আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির মাননীয় প্রতিষ্ঠাতা মোহতারম মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী মহোদয় তাঁর পীর ভাইয়ের ওফাতে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি অশ্রু সিক্ত নয়নে মুফতি এবিএম ছাদেক উল্লাহ আলক্বাদেরী (রহ) হুজুরের জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে।