
নিউজ ডেস্ক ।।
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল এর মহাপরিচালক আল্লামা হেলাল উদ্দিন আল কাদেরি বলেছেন, বর্তমানে শিশুকিশোরদের মাঝে নৈতিক স্খলনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর আদর্শের পূর্ণ অনুসরণ।
ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আয়োজিত নাতে মোস্তফা (দঃ) ও সুফি সংগীতের বিশেষায়িত অনুষ্ঠান “মাহফিলে ইশক্ব” এ প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত মন্তব্য করেন।
গতকাল ২৬শে সেপ্টেম্বর ‘২৫ ইং, শুক্রবার সন্ধ্যা ৭ টা হতে আগ্রাবাদ, সিডিএ (আ/এ), ১৭ নং রোডস্থ বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের পরিচালক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল এর সভাপতিত্বে ও সচিব মুহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের মহাপরিচালক আল্লামা হেলাল উদ্দিন আল কাদেরি।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল আমিন জামে মসজিদ এর মোতোয়াল্লি বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ২৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম খান, উম্মুল ক্বোরা তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক মাওলানা গিয়াস উদ্দিন, ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের সাবেক পরিচালক মাওলানা মুহাম্মদ মাসউদুর রহমান, সিডিএ (আ/এ) কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা মনির উদ্দিন কাদেরী, বায়তুল আমিন জামে মসজিদ এর খতিব মাওলানা মুহাম্মদ ইউসুফ উদ্দিন।
নাতে মোস্তফা (ﷺ) ও সুফি সংগীত পরিবেশন করেন প্রখ্যাত শায়ের শহীদুল ইসলাম মিনহাজ ও হাফেজ মাসুম রেজা যাদের কণ্ঠে পরিবেশিত কালামে ইশক ও হামদ-নাত অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের হৃদয়স্পর্শী অনুভূতির জাগরণ ঘটায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসতাকুর আনোয়ার রাহিব, রবিউল হোসাইন, মিনহাজ উদ্দিন, এরফান উদ্দিন রাফি, মারুফুর রহমান, শহীদুল্লাহ, আশিকুর রহমান, ডা. সামেদ, তন্ময়, সাকিব, আবির, রাসেল, ফুয়াদ, মুশফিক, ফরহাদ, জাওয়াদ, তানভীর, সজীব, জহির, রাব্বী সহ আরও অনেকে।
নবীপ্রেম, নৈতিকতা ও আধ্যাত্মিকতা এই ত্রিমাত্রিক আবহে গড়া “মাহফিলে ইশক্ব” এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ধর্মপ্রাণ জনসাধারণ।