1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নবম পে-স্কেলের দাবিতে লাকসাম জংশনে রেলওয়ে এমপ্লয়িজ লীগের মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নবম পে-স্কেলের দাবিতে লাকসাম জংশনে রেলওয়ে এমপ্লয়িজ লীগের মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা, ১:৪ অনুপাত ও ১০টি গ্রেডের পে-স্কেল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ ও ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর এবং নবম পে-স্কেলের দাবিতে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের উদ্যোগে লাকসাম রেলওয়ে জংশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বিআরইএল কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী অন্তর্বর্তিকালীন সরকার প্রধানের নিকট রেলওয়ের বিদ্যমান ২০টি গ্রেড ভেঙে দিয়ে ১০টি গ্রেড করার দাবি জানান।

তিনি আরো বলেন, বর্তমান সরকার একটি দলের মাধ্যমে প্রভাবিত হয়ে আমাদের ন্যায্য দাবিগুলোকে উপেক্ষা করছেন। যা কোনভাবেই কাম্য হতে পারে না।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ও বিআরইএল লাকসাম শাখার সভাপতি ওমর ফারুক ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, লাকসাম শাখার কার্যকরী সভাপতি আক্তার হোসেন, এসএসএই সিগন্যাল ইনচার্জ সাদ্দাম হোসেন, বিআরইএল চাঁদপুর শাখার সেক্রেটারি মোসলেহ উদ্দিন, নোয়াখালী শাখার সেক্রেটারি মোঃ খালেদ, লাকসাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী সুমন প্রমুখ।

বক্তারা চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা, শিক্ষা ভাতা ৭ হাজার টাকা, রেশন ভাতা ৬ হাজার টাকা, টিফিন ভাতা ৩ হাজার টাকা, ধোলাইভাতা ১ হাজার টাকা, ১টি সিলেকশন গ্রেড ও ৩টি টাইমস্কেল, ১০০% আনুতোষিক, গ্রাচুইটি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করা, রেলওয়ের নিয়োগ বিধি-২০২০ দ্রুত সংশোধন করে পদোন্নতি বঞ্চিত সকল পদের পদোন্নতি ও সকল শূন্য পদে অতিসত্তর নিয়োগ দেয়ার দাবি জানান।

এছাড়াও স্থায়ী পদে অস্থায়ীভাবে নিয়োগকৃতদের স্থায়ীকরণ, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের ঝুঁকিভাতা, প্রাপ্ত ছুটি এবং অতিরিক্ত কাজের জন্য ওভার টাইম প্রদান, রেলওয়ের উন্নয়নে ৬৪ জেলার সঙ্গে রেল সংযোগ, প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন সংগ্রহ এবং দুর্নীতি মুক্ত টেকসই উন্নয়ন, লাকসাম-ঢাকা কর্ড লাইন ও বগুড়া জামতৈল রেললাইন দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD