1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে ট্রাক চাপায় যুবক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে ট্রাক চাপায় যুবক নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে অটোরিকশার ধাক্কায় ট্রাক চাপায় মোটর সাইকেলারোহী এক যুবক নিহত হয়েছে। আহত হন অপর আরোহী। নিহত শাহাদাৎ হোসেন স্বাধীন (২২) গাজিমুড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। আহত ফারুক হোসেন (৩৪) একই গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের দৌলতগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটায় একটি মোটর সাইকেলে করে ঐ দুই যুবক শহরের মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে দৌলতগঞ্জ বাজারের দিকে আসছিলেন। তারা দৌলতগঞ্জ জামে মসজিদের সামনে বিএস টাওয়ারের কাছে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে আসা বিআরটিসি সারভর্তি একটি ট্রাকের নিচে তারা চাপা পড়ে। এতে মোটর সাইকেল আহোরী দুই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শাহাদাৎ হোসেন স্বাধীন মারা যায়। আহত ফারুক হোসেনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে ঢাকায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেলটি আটক করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD