1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর প্রবাসী আবু বক্কর হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার, আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর প্রবাসী আবু বক্কর হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার, আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর প্রবাসী আবু বক্কর প্রকাশ আসিফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ২ আসামি মো. রাব্বি প্রকাশ বাপ্পি (৩০) ও মো. পারভেজ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার হাবিব উল্লাহ এর ছেলে এবং পারভেজ একই গ্রামের এনায়েত উল্লাহ এর ছেলে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ. সেলিম।

সদর দক্ষিণ থানা ও আদালত সূত্রে জানা গেছে, গত ০৮ নভেম্বর আবু বক্কর প্রকাশ আসিফ নিজ শ^শুর বাড়ি সদর দক্ষিণ উপজেলাধিন আব্দুল্লাহপুর গ্রামে স্বস্ত্রীক বেড়াতে যান। বিকালে আবু বক্কর তার শ্যালক সহ রাস্তায় ঘুরতে বের হন। এ সময় দুই দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা করে এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আবু বক্করের শ^শুর বাড়ির লোকজন তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার (১৫ নভেম্বর) আবু বক্কর সেখানে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে ঘটনার পর অর্থাৎ আবু বক্করের মৃত্যুর পূর্বেই তার সদ্য বিবাহিতা স্ত্রী মোসা. সুমাইয়া আক্তার সুইটি কুমিল্লার সদর দক্ষিণ থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করেন। অতঃপর উক্ত মামলার এজাহার নামীয় মূল আসামিদেরকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সর্বশেষ গত রোববার গভীর রাতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার এক আত্মীয়ের বাসা থেকে রাব্বি ও পারভেজকে আটক করে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত উভয় আসামি ভিকটিম আবু বক্করকে কিভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার বর্ণনা দিয়ে কুমিল্লার ০৬নং আমলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছে পুলিশ।

চাঞ্চল্যকর আবু বক্কর হত্যা মামলার মূল আসামিদেরকে গ্রেফতার করায় নিহতের পরিবারের লোকজন, এলাকাবাসী সহ সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তবে, তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, প্রবাসী আবু বক্কর হত্যার ঘটনার মূলহোতা রাব্বি ও পারভেজকে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতে প্রেরণ করলে সেখানে তারা হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD