1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পূর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

পূর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৩৮ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গিয়াস উদ্দিন নামে এক কৃষকের মাছের প্রজেক্টের পুরো মাছ বিষ দিয়ে নিধন করে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঘটনায় ভুক্তভোগী কৃষক ৪ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর দুপুরে ভুক্তভোগীর বাড়ির পাশে লিজ নেওয়া মাছের প্রজেক্টে।

অভিযুক্তরা হলেন, কাজিয়াতল গ্রামের আঃ খালেক মিয়ার পুত্র মোঃ আবুল (৪৫), আবুল কালাম (৪২), আঃ বারেক এর পুত্র আনিছ (৩০), দৌলত খানের পুত্র নূর ইসলাম (৪৫), অভিযুক্তরা উভয়েই ভুক্তভোগী প্রতিবেশী।
অভিযোগের ভিত্তি ও ঘটনার দিন সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষক গিয়াস উদ্দিনের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধী ও বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলছিল। একাধিকবার ভুক্তভোগীর পরিবারের উপর হামলা, মারধর ঘটনা ঘটিয়েছে বিবাদীরা। সেই ঘটনার মামলার জের ধরে অভিযুক্তরা কৃষক গিয়াস উদ্দিনের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
তিনি আরও জানান, প্রতিদিন তার চাষকৃত মাছের পুকুরে বিকেলে নিয়মিত খাবার দিয়ে বাড়িতে চলে যান। ঘটনার দিন ১১ নভেম্বর সকালবেলা স্হানীয় এক প্রতিবেশী পুকুরের মাছ মরে ভেসে যেতে দেখে খবর দেন। তিনি এসে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে। দ্রুত জাল দিয়ে ধরে কিছু মাছ বাজারে নিলেও ততক্ষণে পুকুরের সকল মাছ মরে পানির নিচে চলে যায়। পরের দিন সকালে সমস্ত মাছ পঁচে ভেসে ওঠে। চার একরের পুকুরটিতে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন বলে জানান। ঘটনায় কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পরে ঘটনার আগের দিন পুকুরের আশেপাশে অভিযুক্তদের অবাধে ঘুরাফেরা ও স্হানীয়দের কথার উপর সন্দেহে তিনি তার সাথে পূর্ব শত্রুতা থাকা ব্যক্তিদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং মাছের সাথে এমন নেক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানিয়ে সর্বোচ্ছ বিচারের দাবী জানান।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। একটি নেক্কারজনক ঘটনা, সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD