1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচিত হলে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিবো : আবুল কালাম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নির্বাচিত হলে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিবো : আবুল কালাম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষাকে উন্নত করা, জাতিকে শিক্ষিত করা। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে। আমরা (বিএনপি) ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ৫ বছর এবং ১০ বছর মেয়াদি বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষা খাতকে একটি অন্যন্য উচ্চতায় নেওয়া হবে। লাকসাম এবং মনোহরগঞ্জে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করবো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, কোনো শিক্ষক যদি সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে এটা শিক্ষাপ্রতিষ্ঠানের কলঙ্ক হবে। ওই শিক্ষক প্রতিষ্ঠানে কোনো শিক্ষা দিতে পারবে না। যারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ – আগামী দিনে উপযুক্ত শিক্ষক নিয়োগ করবেন। উপযুক্ত শিক্ষক নিয়োগ করলে তারা উপযুক্ত জাতি তৈরি করে দেবে।

তিনি আরও বলেন, অভিভাবকদের আমি অনুরোধ করবো- কখনো আপনার সন্তানকে প্রথম স্থান অর্জন করার প্রেসার দিবেন না। প্রেসার দিলে সে অন্য রাস্তায় চলে যাবে। এই সন্তান আপনার, স্কুলে পাঠানোর দায়িত্ব আপনার। শিক্ষা দেওয়ার দায়িত্ব শিক্ষকের। আপনার সন্তান ঠিক মতো পড়াশোনা করে কিনা, সময়মতো বাড়ি গেল কিনা, খেলাধুলা করে কিনা সবকিছু দেখতে হবে। একজন সচেতন অভিভাবক পারে একটি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে।

আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুনির আহমদ প্রমুখ।

বক্তব্যে বিএনপি নেতা আবুল কালাম ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD