1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে লাকসামে উঠান বৈঠকে ডঃ সরওয়ার ছিদ্দিকী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে লাকসামে উঠান বৈঠকে ডঃ সরওয়ার ছিদ্দিকী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪০৪ বার পঠিত

লাকসাম প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, আমি নির্বাচিত হলে চুরি করবো না, সম্পদের ন্যায্য বন্টন করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে। পুরো সিস্টেম ঢেলে সাজানো হবে। এ ঘুষের কারণে নাগরিকরা কাংখিত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পায় না। আমরা মাদক মুক্ত ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো।
তিনি বলেন, ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্মের মানুষ আমানত। ইসলামী রাষ্ট্রে হিন্দু-মুসলিম সকল নাগরিক সমান সুযোগ পাবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাদ এশা কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব লাকসাম এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সরওয়ার ছিদ্দীকি বলেন, অনেকে ভুল ফতোয়া দিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে চায়। এদের বিষয়ে সজাগ থাকতে হবে।
পূর্ব লাকসাম মৈশান বাড়ি ইউনিট সভাপতি মু. জাকির হোসেন আজমের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড নায়েবে আমীর আলম আদম সফিউল্লাহর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, ৮নং ওয়ার্ড আমীর মু. আব্দুল জলিল, বিশিষ্ট ওয়ায়েজ মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, বিশিষ্ট মুফাচ্ছির মাওলানা বিল্লাল হোসেন মালেকী, অধ্যাপক জাকির হোসেন, পূর্ব লাকসাম কালীবাড়ি কমিটির সভাপতি অধ্যাপক সঞ্জয় সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুপন সাহা, লাকসাম কেন্দ্রীয় মহাশশ্মানের সভাপতি দীপংকর সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোঃ জামাল উদ্দিন ছিদ্দিকী, সৈয়দ মোঃ ফরিদ উদ্দিন ছিদ্দিকী।

উঠান বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ জামায়াতের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD