1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৯ আসনে বিক্ষোভ সড়ক অবরোধ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৯ আসনে বিক্ষোভ সড়ক অবরোধ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পঠিত

লাকসাম  প্রতিনিধি:

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা) আসনে দলীয় মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলার সমর্থকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি নেতা-কর্মীরা।

এর আগে বিভিন্ন স্থান থেকে খিলা বাজারে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে খিলা বাজারের মনোহরগঞ্জ অংশ থেকে লাকসাম অংশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় যানজটের।
স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম কর্নেল এম আনোয়ারুল আজিমের সুযোগ্যা কন্যা লাকসাম-মনোহরগঞ্জের অবিসংবাদিত নেত্রী সামিরা আজিম দোলাকে মনোনয়ন না দিয়ে বঞ্চিত করা হয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানি না। আমরা দোলাকে কুমিল্লা-৯ আসনে এমপি হিসেবে দেখতে চাই। আমরা কোন ধান্দাবাজকে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই না। তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ের ভাষা বুঝে অবিলম্বে কেন্দ্র সিদ্ধান্ত বদল করবে বলে আমাদের বিশ্বাস। দোলা ছাড়া কাউকে মানি না, মানবো না।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন বলেন, দক্ষিণ কুমিল্লা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সামিরা আজিম দোলাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে। তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। কুমিল্লা-৯ আসনে দোলার বিকল্প নেই। অন্য প্রার্থীকে কেউ গ্রহন করবে না। যারা আওয়ামী লীগকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে তাদের হাতে ধানের শীষ নিরাপদ নয়। দোলা আজিমের হাতেই ধানের শীষ নিরাপদ।
প্রায় ঘন্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে শত শত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD