1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) পৌরসভার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার স্বাস্থ্য বিভাগ এ টিকা কার্যক্রম শুরু করে।

অন্যদিকে, উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮ হাজার ৪৩৫ শিশু এবং পৌরসভার প্রায় ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাহিমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানান, প্রথমদিনে লাকসাম উপজেলার ৮টি ইউনিয়নে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৯৫.৭ শতাংশ এবং লাকসাম পৌরসভা এলাকায় ৮৭ শতাংশ অর্জিত হয়।

তিনি বলেন, টাইফয়েড টিকায় কোনো ক্ষতিকর প্রভাব নেই। টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। টাইফয়েড প্রতিরোধের জন্য রয়েছে নিরাপদ ও কার্যকর টিসিভি (Typhoid Conjugate Vaccine) চিকিৎসা জগতে একটি আশির্বাদ। এ সময় তিনি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত দিতে এ ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD