1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে রাস্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন প্রচারে কর্মশালা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে রাস্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন প্রচারে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে প্রচার ও প্রসারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অডিও কলে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার গৌরীপুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি ও পৌর বিএনপির আয়োজনে এবং কুমিল্লা উত্তর জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে জোর দিয়ে বলেন,আগামী নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্টার নির্বাচন। তিনি আরও বলেন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২ বছর জরাজীর্ণ কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল। গত ১৫ বছর খালেদা জিয়া আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলে মন্তব্য করেন ড.খন্দকার মারুফ হোসেন। তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে দেশ গঠনের সুযোগ দেওয়ার আহবান করেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,দাউদকান্দি পৌর বিএনপি’র আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন,পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী,উপজেলা বিএনপি’র সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ কাউছার আলম,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার কামাল হোসেন,খন্দকার বিল্লাল হোসেন সুমন,যুবদল নেতা রোমান খন্দকার,শরীফ চৌধুরী,কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহবায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব মিজানুর রহমান পাপ্পু,দাউদকান্দি পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল প্রমুখ। এছাড়াও কর্মশালায় দাউদকান্দি উপজেলা বিএনপি’র অধীনস্থ ১৫টি ইউনিয়ন ও দাউদকান্দি পৌর বিএনপি’র ৯টি ওয়ার্ডসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন৷

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD