1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার খুনিদের ফাঁসী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার খুনিদের ফাঁসী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুরাদনগরে অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার খুনিদের ফাঁসী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার জেলা পরিষদ মার্কেট সামনে দীঘির পাড়, কাউন্নামুড়ি, ধনপতিখোলা গ্রামের মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করেন। মানববন্ধন অংশ নেন, নিহত মেহেদী হাসান মা জোছনা বেগম ভাই মাহবুব হাসান ও পল্লী চিকিৎসক আবু কাউছার, শাকিল আহমেদ, আবু ছাত্তার, উসমানসহ আরও অনেক। মেহেদী হাসান হত্যাকারী হেলাল ও খায়রুল নামে দুইজন গ্রেফতার হয়েছে পুলিশ। তাদের সাথে আরও অনেকে জড়িত থাকতে পারে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। নিহত মেহেদী হাসান উপজেলা দীঘিরপাড় গ্রামের মৃতঃ মোঃ মোস্তফা ও জোছনা বেগম বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার মামলার এজাহারে ভিকটিম মেহেদী হাসানকে অপহরণের পর হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় মক্কা ব্রিকফিল্ড সংলগ্ন বেড়িবাঁধের পাশে আকাশি গাছের ঝোপে মাটি খুঁড়ে মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি পচে গিয়ে কঙ্কাল হয়ে যাওয়ায় মৃতদেহের সাথে থাকা কাপড়চোপড়ের মাধ্যমে পরিবারের সদস্যরা মেহেদী হাসানকে শনাক্ত করেন। এসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম মেহেদী হাসানের কঙ্কাল দেখে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও আসামীর কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্যঃ গত সোমবার (১১ আগস্ট) রাতে মেহেদী হাসান বাঙ্গরা বাজার থেকে তার অটোরিকশায় ভাড়া নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার সময় অটোরিক্সাসহ নিখোঁজ হন। নিখোঁজের পর দিন পরিবারের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় একটি জিডি করা হয়। মুরাদনগরে নিখোঁজের ২০ দিন পর মাটি খুঁড়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD