1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সেনা বাহিনীর অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকসহ একযুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় সেনা বাহিনীর অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকসহ একযুবক আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সদরের বউ বাজার এলাকায় সেনা সদস্যদের অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ  শনিবার ভোরে এ ঘটনায় একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মো. সোহেল কুমিল্লা সদরের ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুস সামাের ছেলে । তাকে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা (আটককৃত সোহেলের শ্বশুরবাড়ি থেকে), ৩ রাউন্ড ৭.৬২ মিমি বল অ্যামুনিশন ।
এগুলো কুমিল্লা সদর এলাকায় একটি পরিত্যক্ত পানির পাম্পের পাশ থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, এই পাম্প সোহেল এর শ্বশুরবাড়ি এর পাশে খোলা জায়গায় অবস্থিত। সুত্রমতে, এই পাম্পের মালিক সিরাজ, যে অন্য জায়গায় থাকে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সরকারি এই গোলাবারুদ কিছু অসাধু চক্র বিক্রির চেষ্টা চালাচ্ছে। এর আগে দেবিদ্বার এলাকা থেকেও একই লটের গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলিয়টগঞ্জ থানা থেকে এই লটের গোলাবারুদ নিখোঁজ হয়েছে।

আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ কাগজপত্র ও সঠিক অস্ত্রশস্ত্রের বিবরণসহ কোতয়ালি মোডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনাবাহিনী সূত্র জানায়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD